অসমে জল ভরা গর্তে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের গোয়ালপাড়ায় জল ভর্তি গর্তে পড়ে তিন শিশু মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে।শনিবার জন্তি চাংমা (৫), নেহা চাংমা (৩) ও আয়ূস মারাক (৩) খেলতে খেলতে ওই গর্তে পড়ে গিয়ে আর উঠতে পারেনি বলে পুলিশের অনুমান।
তারা বাড়ি না ফেরায় পরিজন, প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। গভীর জল ভরা গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ছোট্ট তিনটি প্রাণের এমন অকালে ঝরে যাওয়ায় এলাকায় ব্যাপক শোক দেখা দেয়। কিভাবে এই মর্মান্তিক ঘটনা হল পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*