রোজদিন ডেস্ক : এই রাজ্য সহ দেশের শান্তি, উন্নতি কামনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার পবিত্র আজমীঢ় শরিফের জন্য চাদর দিলেন।
আজ বিধান ভবনের সামনে তিনি দক্ষিণ চব্বিশ পরগণার জেলা কংগ্রেস সভাপতি মোঃ মোক্তার এর হাতে এই চাদর তুলে দেন। আজমীঢ় শরিফের খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় এই চাদর চড়ানোর জন্য তিনি দিয়েছেন।
কলকাতার রামলীলা ময়দানে বেশ কিছুদিন ধরে সরকারি সাহায্য-সহ বিভিন্ন দাবিতে সাহায্য না পাওয়া মাদ্রাসাগুলির প্রতিনিধি রা অবস্থান করছেন।আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার তাঁদের সঙ্গে কথা বলেন।

Be the first to comment