এলপিজি সঙ্কট, কংগ্রেসের বিক্ষোভে উত্তাল সংসদ

Spread the love

রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় সরকারের আশ্বাস সত্বেও সারা দেশে এলপিজি সঙ্কট অব্যাহত। আজ সংসদে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদ। বিরোধী সাংসদ রা রান্নার গ্যাস সঙ্কটের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে সরকার বিরোধী ধ্বনি দেন। তুমুল বিক্ষোভে প্রথমে দুপুর বারটা ও পরে দুপুর দুটো অবধি সংসদের কাজ মুলতুবি করা হয়।


বিরোধী সাংসদরা সংসদ চত্বরে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ইত্যাদি নিয়ে তুমুল বিক্ষোভ দেখান। দোলা সেন, মহুয়া মৈত্র, মালা রায় সহ টিএমসি-র মহিলা সাংসদরা সামনে থেকে এলপিজি সঙ্কট নিয়ে সরকার বিরোধী ধ্বনি দিতে থাকেন।
আজ সকালে সংসদ অধিবেশনের শুরু থেকেই দেশ জুড়ে এলপিজি সঙ্কট, সরকারের ব্যর্থতা ইত্যাদি নিয়ে সরব হন তাঁরা।


অন্যদিকে কংগ্রেসের পক্ষে দিল্লিতে উনুন জ্বালিয়ে চা করে এই সঙ্কটের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*