প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান, আটক প্রদেশ সভাপতি-সহ শতাধিক কংগ্রেস কর্মী, সমর্থক

Spread the love

রোজদিন ডেস্ক : সাবেক মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার প্রতিবাদ এবং একাধিক দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে আজ রাজভবন অভিযানে উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাঁদের যেতে বাধা দেয়। মিছিল আটকে ব্যারিকেড করে দেয়। কংগ্রেস কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার সহ শতাধিক কংগ্রেস কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়।
মিছিল বেরোনোর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, মনরেগা প্রকল থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে শুধু জাতির জনক কেই না, রাম-কেও অপমান করা হয়েছে। রাম প্রজা বৎসল ছিলেন, আর মোদি সরকার গরিবের রুজি রোজগারে আঘাত হানছে।

ইউপিএ আমলে এই ঐতিহাসিক প্রকল্পকে সব দিক দিয়ে কেন্দ্র খর্ব করছে বলে তাঁর অভিযোগ। এই খাতে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে রাজ্যের ওপর তা চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি। রাজ্য সরকারকে একশো দিনের কাজের টাকার হিসাব দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেন। এই প্রকল্প চালু করা, বকেয়া টাকার দাবিতে দিল্লিতে দরবার করার জন্য সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকারকে শুভংকর সরকার আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*