বেঙ্গালুরুতে প্রকাশ্যে স্ত্রী-কে খুন করে আত্মসমর্পণ স্বামীর

Spread the love

রোজদিন ডেস্ক : বেঙ্গালুরুর জনবহুল রাস্তায় প্রকাশ্যে ব্যাঙ্ক অফিসার স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় এই ভয়ানক ঘটনায় বিস্মিত, আতঙ্কিত এলাকার মানুষ জন। সন্দেহের বশেই ব্যাঙ্ক অফিসার স্ত্রী ভুবনেশ্বরীকে (৩৯) স্বামী খুন করেছেন বলে পুলিশের অনুমান। ১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়। আছে দুই সন্তানও। পুলিশ সূত্রে প্রকাশ, স্বামীর সন্দেহে অতিষ্ঠ হয়ে গত দেড় বছর ধরে আলাদা থাকছিলেন ভুবনেশ্বরী। সম্প্রতি তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যার ছক কষেন স্বামী। গতকাল সন্ধ্যায় স্ত্রী-র বাড়ি ফেরার পথে আগ্নেয়াস্ত্র নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। স্ত্রী বাড়ির কাছে রাস্তায় আসতেই তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালান। এতে সচকিত এলাকাবাসী গুরুতর আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পথেই তাঁর মৃত্যু হয়। ঘাতক স্বামী মাগাদি রোড থানায় আত্মসমর্পণ করেন। অবৈধভাবে তিনি আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করেছিলেন। এই মর্মান্তিক ঘটনার পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*