বাংলা ডেয়ারিতে মিশে যাচ্ছে মাদার ডেয়ারি

Spread the love

রোজদিন ডেস্ক : এবার মাদার ডেয়ারিকে পুরোপুরি বাংলা ডেয়ারির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। বুধবার মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। মাদার ডেয়ারি কলকাতার মার্জার প্রক্রিয়া চূড়ান্ত হয় এদিন। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদার ডেয়ারি কলকাতা পুরোপুরি ‘বাংলা ডেয়ারির সঙ্গে মিশে গেল বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও বলেন, রাজ্যে বিনিয়োগ টানতে ও কর্মসংস্থান বাড়াতে ধারাবাহিক ভাবেই শিল্প তালুকগুলিকে শক্তিশালী করা হচ্ছে। মোট ২০১.৪৬ একর জমি বরাদ্দের এই সিদ্ধান্ত রাজ্যের শিল্পায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি বলেই মনে করছে রাজ্য প্রশাসন। এছাড়া শিল্পায়নে গতি আনতে রাজ্য সরকার বিভিন্ন শিল্প তালুকে মোট দুশো একরের বেশি জমি বরাদ্দ করেছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের তরফে মেদিনীপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে ৩০.৪২ একর, পানাগর শিল্প তালুকে ১.৩৭ একর এবং হরিণঘাটা শিল্প তালুকে ২.৭৭ একর জমি বরাদ্দ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*