রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার সাবেক মনরেগা প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার প্রতিবাদে আগামী কাল প্রদেশ কংগ্রেস রাজভবন অভিযান করবে। এর পাশে রাজ্যে দীর্ঘদিন একশো দিনের কাজ বন্ধ রাখা, গরিব মানুষের পরিশ্রমলব্ধ টাকা আটকে রাখার প্রতিবাদ ও করছেন তাঁরা। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার এই কথা জানিয়ে বলেন, কেন্দ্রের মোদি সরকার কেন এই সব আটকে রেখেছে, তাঁরা জানতে চান।
একশো দিনের কাজের হিসাব দিয়ে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।
মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা প্রকল্পে বহু মানুষ উপকৃত হতেন, তাঁদের টাকা আটকে রাখা, কাজের টাকা আটকে রাখার তীব্র সমালোচনা করেন তিনি।

Be the first to comment