রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশে ফের ২য় করোনা আক্রান্তে মৃত্যু! জানা যাচ্ছে, মুম্বইয়ের কেইএম হাসপাতালে ২ সন্দেজভাজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যাদের শরীরে জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গগুলি ছিল।হাসপাতালের তরফে জানা গিয়েছে, ২ সন্দেজভাজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । তবে তাঁদের কো-মরবিডিটিও ছিল। মৃতদের মধ্যে একজন ৫৮ বছর বয়সী মহিলা। তিনি ক্যানসারেও আক্রান্ত ছিলেন। আরেকজন ১৩ বছর বয়সী এক কিশোরী। তার কিডনির সমস্যা ছিল। তাই চিকিৎসক বিশেষজ্ঞদের মতে, ওই ২ সন্দেহভাজন করোনা আক্রান্তের শুধু কোভিডের কারণে মৃত্যু হয়েছে এমনটা বলা ঠিক নয়। কারণ তাঁদের অন্য জটিল শারীরিক সমস্যা ছিল। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই আরও নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ সম্পর্কে। তবে ২ রোগীর মৃত্যুর পর সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল ও প্রশাসনের তরফে।
গোটা ভারতেই ফের নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে ৫৮ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে। ফলে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জন। যারফলে আরও উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।

Be the first to comment