রোজদিন ডেস্ক : বাংলায় কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের ছাত্রদের মারধরের অভিযোগ। এই অভিযোগ উঠল শিয়ালদার শিশির মার্কেটের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। ছাত্রদের অভিযোগ ছুরি, বন্দুকের বাঁট, হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন পড়ুয়া।
সূত্রের খবর, আহত ছাত্রদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। রাতে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আক্রান্ত পড়ুয়া বলেন, “ওরা বলছে বাংলায় কথা বললেই বাংলাদেশী বলব, এবার কি বলবি বল! আমার মোবাইল কেড়ে নিল। আমাদের একটা ছেলেকে আটকেও রেখেছিল।” আক্রান্ত ছাত্রের বন্ধু বলেন, “আমাদের হস্টেলের কিছু ছেলে মোবাইলের কভার কিনতে যায়। তখন একটা লোক আমাদের বাংলাদেশি বলে আখ্যা দেয়। তার জন্য আমরা প্রতিবাদ করি। সেই কারণে, ছুরি-বন্দুক দিয়ে আঘাত করে আমাদের”

Be the first to comment