অসতর্ক হয়ে মোবাইলে চার্জ দিতে গিয়ে মগরাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ুয়ার মৃত্যু

Spread the love

প্রতিবেদন: অসতর্ক হয়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক পড়ুয়ার। ঘটনায় জখম হয়েছে আরও এক পড়ুয়া। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার রাধানগর বিএনএম ইনস্টিটিউশনের আবাসিক হস্টেলের ঘটনা। মৃতের নাম শ্রীবাস নস্কর। সে ক্লাস এইটের ছাত্র। জখম হয়েছে নবম শ্রেণির ছাত্র কল্যাণ সর্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হস্টেলে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটি তার টেনে সংযোগ নেওয়ার চেষ্টা করছিল কল্যাণ। অসতর্ক হওয়ায় সেই প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রীবাস। পুলিশ তাদপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শ্রীবাসকে মৃত বলে ঘোষণা করেন। কল্যাণের আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় হস্টেলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কর্তপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও নজরদারির অভাবের অভিযোগও উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*