রোজদিন ডেস্ক :
কঠোর নিরাপত্তায় আজ দেশব্যাপী মেডিকেল প্রবেশিকা নিট নেওয়া হচ্ছে। ২২ লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে বলে জানা যায়। গত ৩ মে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সারা পরীক্ষা বাতিল করা হয়। যা নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বহু দল, সংগঠন। ককরোচ জনতা পার্টি এই দাবিতে আন্দোলন করছে। যদিও মন্ত্রীর এতে কোন হেলদোল নেই।
আজ সারা দেশের ৫৪৪০ টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। কোনও অনিয়ম যাতে না হয়, এর জন্য এক লক্ষ ক্যামেরায় নজর রাখা হচ্ছে। দুপুর ২ টো থেকে ৫.১৫ অবধি পরীক্ষা হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রয়োজনে ৬.২০ অবধি অতিরিক্ত সময় পাবেন।
ভারতীয় বায়ুসেনার সহায়তায় এবার কড়া প্রহরায় প্রশ্ন পত্র দেওয়ার ব্যবস্থা হয়েছে। পরীক্ষা নিয়ামক এনটিএ পরীক্ষায় অনিয়ম রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার নিট নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। দেশের ৫৫১ টি শহরে ও বিদেশেও ১৪ টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্র সি সি টি ভি ক্যামেরায় নজর রাখা হচ্ছে।
সব কেন্দ্রেই কড়া নিরাপত্তায় পরীক্ষা চলছে।
কলকাতায় বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হওয়ায় অনেক পরীক্ষার্থী অসুবিধায় পড়েন। কলকাতা পুরসভা জমা জল সরানোর কাজ করছে। বহু জায়গায় গাছ পড়ে ও সমস্যা হয়। দ্রুততার সঙ্গে তা পরিস্কার করা হচ্ছে।

Be the first to comment