রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার ডিএ মামলায় ফের শীর্ষ আদালতের কাছে সময় চাওয়ায় ক্ষুব্ধ কর্মী, শিক্ষক মহল। শীর্ষ আদালত নির্দেশ দেওয়ার পরে ও কিভাবে সরকার আরও সময় চাইতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী কর্মী সংগঠনগুলি, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চও। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, সরকার যে কর্মীদের ডিএ দেবে না তা বোঝা যাচ্ছে। এর ফলে শিক্ষক মহলে ক্ষোভের আগুন তীব্রতর হচ্ছে।
সরকারকে তাদের অবস্থান বদলের দাবি জানিয়ে তিনি বলেন, নাহলে পথে নেমে এর বিরুদ্ধে আন্দোলন হবে।
রাজ্য সরকারি কর্মীদের বড় অংশ ও এতে ক্ষুব্ধ। সরকার তাঁদের প্রাপ্য ডিএ না দিয়ে যে টালবাহানা করছে ও ভবিষ্যতে ও করবে এই নিয়ে দ্বিমত নেই তাঁদেরও। আগামী ১৩ মার্চ ডিএ না দিলে ধর্মঘট হবে বলে আগেই জানিয়েছিলেন তাঁরা। এবার তা নিয়ে প্রস্তুতি ও শুরু হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment