পাইকপাড়ায় পরিত্যক্ত ক্লাব ঘরে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সাত সকালে ঘন ঘন বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠলো উত্তর কলকাতার পাইকপাড়া। এক পরিত্যক্ত ক্লাবে বিস্ফোরণের জেরে এর টিনের চাল গিয়ে পাশের এক ছয় তলা বাড়ির ছাদে গিয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, বম্ব স্কোয়াডও গেছে। বিস্ফোরণের ফলে ক্লাব ঘরেও আগুন ধরে যায়। স্থানীয় মানুষের অভিযোগ, ওখানে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল। কারা তা রেখেছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এখনও এলাকা থমথমে। কি উদ্দেশ্যে বোমা রাখা হয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*