Darjiling Toy Train এর লোকো শেডের ছাদ ভেঙে আহত ৭

Spread the love

রোজদিন ডেস্ক : 
আচমকাই ভেঙে পড়লো দার্জিলিং টয় ট্রেনের লোকো শেডের (Darjiling Toy Train) ছাদের একাংশ। আজ সকালের এই ঘটনায় সাত জন আহত হন। তাঁরা সকলেই ওর ভিতরে কাজ করছিলেন। আহতদের মধ্যে একজন চুক্তিভিত্তিক কর্মী সহ সাত জন রেলকর্মী ও মেকানিক আছেন। দার্জিলিং এর দীর্ঘ ঐতিহ্যবাহী, জনপ্রিয় টয় ট্রেনের এই লোকো শেডের ভিতরে তখন চারটি ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। আচমকাই ছাদের একটি অংশ বিকট শব্দে ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়৷ ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া কর্মীদের দ্রুত উদ্ধার করা হয়। এই প্রেক্ষিতে আজ ও আগামীকাল টয় ট্রেনের চারটি জয় রাইড বন্ধ থাকবে বলে জানা যায়।
গত কয়েকদিনের প্রবল বর্ষণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও দমকল ও ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
প্রবল বৃষ্টিতে লোকো শেডের পুরানো কাঠামোর ওপর চাপ পড়েছিল বলে কর্তৃপক্ষের অনুমান। খুব শীঘ্রই তা মেরামত করা হবে।
এই দুর্ঘটনার জেরে ওখানকার সড়কে যানজট দেখা দেয়। পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
গত কয়েকদিন ধরে পাহাড়-সহ উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হচ্ছে। নদীগুলির জলস্ফীতির ফলে স্থানীয় মানুষ উদ্বিগ্ন। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*