রোজদিন ডেস্ক :
দিল্লির কোন বাসের জানলায় আর পর্দা দেওয়া যাবে না (No Curtains in Bus)। রাখা যাবে না কোন রকম রঙিন ফিল্মের আস্তরণ বা কিছু। সব বাসে প্যানিক বাটন, ট্র্যাকিং ব্যবস্থাও রাখতে হবে বলে দিল্লির সরকার কড়া নির্দেশকা জারি করেছে। অতি সম্প্রতি দিল্লির এক স্লিপার বাসে নাবালিকার গণধর্ষণের ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে এই কড়া নির্দেশিকা জারি করেছে সরকার। এই ঘটনায় ওই বাসের চালক ও কন্ডাকটরকেও গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন। বিভিন্ন মহলেও দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসে ধর্ষণ করার পর নাবালিকা ছাত্রীকে ৪৭ কিমি দূরে কাশ্মীরি গেটের কাছে বিধ্বস্ত অবস্থায় ফেলে দুষ্কৃতিরা পালিয়ে গেছিল।
মঙ্গলবার দিল্লির পরিবহন দফতর এই নির্দেশিকা জারি করে আরও জানিয়েছে, সব বাসকে একমাত্র নির্দিষ্ট স্টপেজে দাঁড়াতে হবে। চালকদের বৈধ লাইসেন্স রাখতে হবে। এবং নিদিষ্ট পোশাক পরা বাধ্যতামূলক করেছে সরকার৷
এর পরে ও দিল্লির গণপরিবহণ, বাস ইত্যাদি নারীদের পক্ষে কতটা নিরাপদ, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় আছে।

Be the first to comment