রোজদিন ডেস্ক : সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি আরএসএস, বিজেপির প্রশংসা করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য দেখা দেয়, আজ প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর ব্যাখ্যা দিয়েছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিজেপি নেতা এল কে আদবানির এক সাদা- কালো ছবি সমাজমাধ্যমে পোস্ট করে দিগ্বিজয় সিং গেরুয়া শিবিরের সংগঠনের প্রশংসা করেছিলেন। যা নিয়ে দলের অন্দরে গুঞ্জন ওঠে। কংগ্রেস যেখানে বিজেপি বিরুদ্ধে এক কাট্টা হয়ে লড়ছে, সেখানে দলের গুরুত্বপূর্ণ নেতার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অস্বস্তিতে পড়ে দিগ্বিজয় সিং আজ এর ব্যাখ্যা করে জানান, তাঁর বক্তব্য নিয়ে ভুল বোঝা হয়েছে। তিনি আরএসএস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী। তিনি শুধুমাত্র ওদের “সংগঠন”-এর প্রশংসা করেছেন। তিনি আরএসএস ও মোদিজির বিরোধী আছেন, থাকবেন জানিয়ে দিগ্বিজয় সিং প্রশ্ন তোলেন, কোন সংগঠনের, শক্তির প্রশংসা করা কি খারাপ??
১৯৯০ সালের যে ছবি সমাজ মাধ্যমে দিয়ে তিনি প্রশংসা করেছিলেন, সেখানে গুজরাটের এক অনুষ্ঠানে তৎকালীন বিজেপি নেতা এল কে আদবানির কাছে মেঝের ওপর বসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখে অভিভূত দিগ্বিজয় সিং মন্তব্য করেছিলেন, তৃণমূল স্তরের স্বয়ং সেবক (নরেন্দ্র মোদি) ও বিজেপি কর্মী নেতাদের পায়ের কাছে মেঝেতে বসে আছেন! যিনি পরে রাজ্যের (গুজরাটের)
মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হয়েছেন! এই হল সংগঠনের শক্তি! জয় সিয়া রাম!
প্রবীণ নেতার এই পোস্ট নিয়েই চাঞ্চল্য দেখা দেয়, আজ তার ব্যখ্যা করেন দিগ্বিজয় সিং।
যদিও তাঁর এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে৷ দলের অন্দরে চর্চা শুরু হয়েছে বলে জানা যায়।

Be the first to comment