গোসাবায় দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি

Spread the love

রোজদিন ডেস্ক : গোসাবায় বিজেপি নেতা দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে আজ বিপত্তি দেখা দেয়। যদিও দ্রুত তাঁকে নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে মঞ্চ আবার ঠিক করে দেওয়ার পর সেখান থেকেই তিনি বক্তব্য রাখেন, রাজ্যের সরকার, শাসক দলকে তোপ দাগেন। দিলীপ ঘোষের অভিযোগ, তাঁদের সভা করার জন্য হল, হোটেল কিছু দেওয়া হচ্ছে না, নরম কাদামাটির ওপর বাঁশের খুঁটি বেঁধে মঞ্চ করায় একদিক বসে গিয়েই এই সমস্যা হয়।
আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সর্বশক্তি দিয়ে ভোটের ময়দানে নেমেছে বিজেপি। রাজ্যের বিশিষ্ট নেতারা প্রতিদিনই বিভিন্ন জায়গায় সভা, সমাবেশ করছেন।
আজ দিলীপ ঘোষ তাঁর ভাষণে প্রতিটি বুথে সংগঠনকে মজবুত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।জোর দেন দলীয় শৃঙ্খলা ও ঐক্যর ওপরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*