মমতার সুপ্রিম-সওয়াল, প্রশংসায় সিপিআইএম নেতা মানিক সরকার, ভিডিয়ো পোস্ট করে আলিমুদ্দিনকে খোঁচা কুণাল ঘোষের

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টে ইতিহাস তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঐতিহাসিক ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। এবার মুখ্যমন্ত্রীর এই ভূমিকার প্রশংসা শোনা গেল প্রবীণ সিপিআইএম নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গলায়। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিক সরকার এই ঘটনাকে অত্যন্ত কার্যকরী ভূমিকা বলেই বর্ণনা করেন। মানিক সরকার বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। এটাতো ঠিক আছে, তিনি ভালোই করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে এই কাজ করেছেন। সেটা তিনি করতেই পারেন। আদালতে তিনি গিয়ে মূল সমস্যাগুলির ৬-৭টি পয়েন্ট তুলে ধরেছেন। সোমবার প্রাথমিক শুনানির পর আদালতের বেঞ্চ তাঁরা সেখানে শুনবেন। আমরা অপেক্ষা করছি। তবে তিনি বলেন, শ্রীমতী ব্যানার্জি এই কাজে একটু দেরি করে ফেলেছেন। আরও আগে তাঁর যাওয়া উচিত ছিল। কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যে করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গিয়েছেন, সেটাকে খাটো করে দেখতে চাইছি না। আমি বলবো, এটা কার্যকরী উদ্যোগই নিয়েছেন তিনি।
মানিকবাবুর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সিপিআইএমকে খোঁচা দিয়ে লেখেন, “সুপ্রিম কোর্টে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR যুদ্ধের প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন সিপিএম মুখ্যমন্ত্রী মানিক সরকার। আলিমুদ্দিন স্ট্রিট শুনতে পাচ্ছে?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*