মধ্যপ্রদেশে ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা, ভাই-সহ তিনজন

Spread the love

রোজদিন ডেস্ক : বাড়ির বড় ছেলের বিয়ে আগামী চব্বিশে ফেব্রুয়ারি। মনের আনন্দে বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন বাবা ভগবত বিশ্বকর্মা, সঙ্গে ছোট ছেলে শিবম ও আত্মীয় শীতল। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁদের, বিলাসবহুল এক ঘাতক গাড়ির ধাক্কা প্রাণ কাড়লো তিন জনেরই। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের রেওয়ার কোস্তার কাছে জাতীয় সড়ক। শনিবার সন্ধ্যায় রায়পুরের দিক থেকে আসা একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের বাইকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। বাইকটিও চূরমার হয়ে যায়।
মর্মন্তুদ এই দুর্ঘটনায় কোস্তা গ্রাম শোকস্তব্ধ। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। কি ভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*