রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের হয়রানি, বিএলও-সহ সাধারণের মৃত্যু মিছিলের প্রতিবাদে গত সপ্তাহে নিজেই শীর্ষ আদালতে অবতীর্ণ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল ফের এই মামলার শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতে তাঁর এই উপস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পালটা পিটিসন দায়ের করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার সহ সভাপতি সতীশ কুমার আগরওয়াল। তাঁর দাবি, শীর্ষ আদালতে এই ভাবে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতি অননুমোদিত, অনুপযুক্ত, সাংবিধানিক সমস্যা। ক্ষমতাসীন একজন মুখ্যমন্ত্রীর নিজে অবতীর্ণ না হয়ে আইনজীবীদের দেওয়া উচিত ছিল। সাংবিধানিক পদে থাকা ব্যক্তির এই ভাবে উপস্থিতি বিচার বিভাগের শৃঙ্খলাকে লঘু করে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে এই মামলায় সিনিয়র আইনজীবীদের নিয়োগ করেছে, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতি অপ্রয়োজনীয় বলে তিনি মনে করেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বাধা দিতে পারেন না বলেও তিনি মনে করেন।
সূত্রের খবর, আইনজীবী বরুণ কুমার সিনহা এই আবেদনের খসড়া লিখেছেন, এ ও আর অনন্ত নারায়ণ এম জি এর মাধ্যমে তা জমা দেওয়া হয়েছে।
শীর্ষ আদালত এই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।

Be the first to comment