দিল্লির ব্যস্ত উড়ালপুলে বন্ধ গাড়িতে তিন জনের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
দিল্লির ব্যস্ত উড়ালপুলে বন্ধ গাড়িতে তিন জনের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আজ দিল্লির পীরাগারহি উড়াল পুলে উদ্ধার হওয়া মৃতদেহগুলির দেহে কোন আঘাত ছিল না, মেলেনি কোন ধ্বস্তাধস্তির চিহ্ন। দামি জিনিসও কিছু খোওয়া যায়নি। বিষ প্রয়োগে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। মৃতরা হলেন জাহাঙ্গীর পুরীর বিশ্ববিখ্যাত রণধীর (৬২), শিবনরেশ (৪২) ও লক্ষ্মী (৪০)। গাড়িটি রণধীরের। এই তিন জনের মধ্যে কি সম্পর্ক পুলিশ তা তদন্ত করছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ফরেনসিকের সহায়তা নিচ্ছে।
তিনটি মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
কিভাবে ব্যস্ত উড়ালপুলে বন্ধ গাড়িতে তিন জনের মৃতদেহ এলো, তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*