- রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারত এবং মালয়েশিয়া সুরক্ষা এবং সন্ত্রাসবাদকে ঠেকাতে এক হয়ে কাজ করবে। মোদী বলেন, ‘সন্ত্রাসবাদকে ঠেকানোর জন্য আমাদের বার্তা স্পষ্ট। এখানে কোনও আপস করা হবে না।’
- মালদার মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে এসে উত্তরপ্রদেশের দুই যুবক এবং স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা।
- সুপ্রিম-শুনানির ২৪ ঘণ্টা আগেই অফিসার দিতে রাজি হল নবান্ন। ৮ হাজার ৫০৫ জন বি গ্রেড অফিসার দিতে তারা প্রস্তুত বলে নবান্নের তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে।
- বাড়ির সামনে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসি অধিকারী (৮১)। সেই প্রতিবাদের কারণেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ, বাড়ির সামনেই তাঁকে লাথি মেরে ফেলে দেন পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কাউন্সিলারকে সাসপেন্ড করল দল।
- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গৃহ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ তুলেছে এক কিশোরীর পরিবার। তাঁদের অভিযোগ, ওই ছাত্রীর সুপার ইমপোজ করা নগ্ন ছবি ভাইরাল করার ভয় দেখিয়েছিলেন গৃহ শিক্ষক।
- কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে লুট। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায় শনিবার রাতে। দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন।
- পরিত্যক্ত একটি গাড়ি থেকে উদ্ধার হলো তিনটি মৃতদেহ। এর মধ্যে একজন মহিলা, দু’জন পুরুষ। রবিবার দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
- রাজস্থানের কোটায় শনিবার রাতে একটি তিন তলা বিল্ডিং ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কোচবিহারের অরারণ্য কর্মকারের (১৮)। গুরুতর জখম তাঁর মা সুদীপ্তা কর্মকার। তিনি ICU-তে ভর্তি।
- কর্ণাটকের বিজয়পুরা জেলায় একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছেন একজন ক্যাপ্টেন এবং এক প্রশিক্ষণরত পাইলট।
- বাংলাদেশে ভোটে জিতে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে এনসিপি নেতা নাহিদ ইসলামকে মন্ত্রী ঘোষণা করা হবে, রবিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমান।

Be the first to comment