পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই ডাক্তারি পড়ুয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : বেহালার জেমস লং সরণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়ার। ভোর রাতে বাইকে যাওয়ার সময় তাঁদের পিষে দেয় একটি বেপরোয়া লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই এমবিবিএস পড়ুয়া। মৃতেরা ২ জন জোকা ইএসআই হাসপাতালের পড়ুয়া। জানা গিয়েছে রাতে খাওয়াদাওয়া করতে ২টি বাইকে বেরোয় কয়েকজন পড়ুয়া। ভোর সাড়ে তিনটে নাগাদ হস্টেলে ফেরার সময় ২টি বাইককে পিষে দেয় লরি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার হাড় হিম করা ছবি। মৃতদের এক জনের বাড়ি ভাঙড়ে, অন্যজন হরিদেবপুরের বাসিন্দা। নাম ফৈয়াজ মল্লিক এবং আনন্দ প্রিয়দর্শী। তাঁদের মৃত্যুতে শোকের ছায়া ক্যাম্পাসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*