রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের কাজে গতি আনতে নির্বাচন দফতরকে ৮ ৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দেবে রাজ্য সরকার। শীর্ষ আদালতের বক্তব্য মেনে এই পদক্ষেপ বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ভিন রাজ্যের আধিকারিক দের এনে মাইক্রো পর্যবেক্ষকের কাজ করানো হচ্ছে বলে রাজ্য সরকারের অভিযোগ। স্থানীয় ভাষা জানেন এমন আধিকারিকদের দিতে বলে আদালত। তা মেনে রাজ্য সরকার ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিক নির্বাচন কমিশনকে দেবে বলে জানিয়েছে, এমনই খবর সংবাদ সংস্থার।
অন্যদিকে আগামী কাল শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ফের রাজ্যের এসআইআর মামলার শুনানি হওয়ার কথা। তবে মুখ্যমন্ত্রী ওখানে যাবেন না বলে মনে করা হচ্ছে।

Be the first to comment