রোজদিন ডেস্ক :
বকেয়া ডিএ নিয়ে শীর্ষ আদালতের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে রবিবার রাজ্য সরকারি কর্মীরা বিশাল মিছিল করেন। সংগ্রানী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ সহ কর্মীরা এতে অংশ নেন। গত সপ্তাহে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে রায় দিয়েছে শীর্ষ আদালত। যদিও রাজ্য সরকার এই নিয়ে কোন ঘোষণা এখনও না করায় ক্ষুব্ধ বিরোধী কর্মীমহল। গত শুক্রবার তাঁরা এই বিষয়ে নবান্নয় দাবিপত্র পেশ করতে গিয়ে ব্যর্থ হন। প্রতিবাদে রবিবার মিছিল করেন।সরকারকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ জানান, সরকার তাঁদের দাবি না মানলে পরিণাম ভাল হবে না। তাঁরা দাবি আদায় করবেনই।
এক সময় বিজেপি সাংসদ সৌমিত্র খান এই মিছিলে অংশ নেন।

Be the first to comment