দীপু দাসের নৃশংস হত্যাকান্ড, দিল্লি, কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে তুমুল বিক্ষোভে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যাকান্ডর প্রতিবাদে আজ উত্তাল হয় দিল্লি, কলকাতা। হিন্দুত্ব বাদী সংগঠনের ডাকে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে তুমুল বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়।
দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের কর্মী, সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেন। একই পরিস্থিতি দেখা দেয় কলকাতায় ও। দুই ক্ষেত্রেই উত্তেজিত হিন্দুত্ববাদীরা পুলিশের রাখা ব্যারিকেড ভেঙে দেন। মুহুর্মুহু ধ্বনিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। দুই ক্ষেত্রেই এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে সকাল থেকে ই উত্তেজনা ছিল। গেরুয়া পোশাকধারী বহু সাধু সন্ত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশে হিন্দু দের ওপর অত্যাচার বন্ধে তাঁরা উচ্চ স্বরে ধ্বনি দেন। পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।

কলকাতায় বিক্ষোভ সমাবেশে একাধিক বিজেপি নেতা, সমর্থকও ছিলেন। তাঁরা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েন। দলের তরুণ নেতা রাজর্ষি লাহিড়িকে উত্তেজিত ভাবে পুলিশের সমালোচনা করতে দেখা যায়। মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছিলেন, তখন এই পুলিশ কোথায় ছিল?
আজ কলকাতার এই বিক্ষোভ মিছিলে পুলিশ দেদার লাঠি চালায়, এতে বেশ কয়েকজন আহত হন। হিন্দুত্ববাদী নেতা লালবাবা পুলিশের লাঠির আঘাতে মাটিতে পড়ে যান। তাঁর কপাল ফেটে রক্ত পড়তে দেখা যায়। এতে উপস্থিত বিক্ষোভকারীদের উত্তেজনা চরমে ওঠে। তাঁরা তারস্বরে চেঁচিয়ে বলেন, এই পুলিশ বাংলাদেশি পুলিশ। এরা সন্ন্যাসীদের লাঠি মারে, প্রতিবাদী মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়। পুলিশ বেশ কয়েকজন হিন্দুত্ববাদী নেতা কর্মীদের আটক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
সব মিলিয়ে দিল্লি ও কলকাতায় দীপু দাসের নৃশংস হত্যাকান্ডর প্রতিবাদে বিক্ষোভের ছবি প্রায় একই রকম ছিল। প্রায় দিনভর চলা এই বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
উভয় ক্ষেত্রেই পরিস্থিতি থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*