রোজদিন ডেস্ক: এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকায় কত লোকের ভাগ্য নির্ধারিত হয়েছে তা নিয়ে দুদিন মুখে কুুলুপ এঁটে থাকার পর বুধবার অবশেষে এ নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্য-র মুখ্য নির্বানী আধিকারিকের দপ্তর জানিয়েছে ৩০ লাখ নয় সোমবার প্রথম সপ্লিমেন্চারি তালিকায় ছিল মাত্র ১০ লক্ষ ভোটারের নাম। যদিও সেই সময় পর্যন্ত প্রায় ২৯ লক্ষ কেস নিষ্পত্তি হয়েছিল। ই-সাইন প্রক্রিয়ার মাধ্যমে হাইরকোর্টের অনুমোদিত নামগুলিই ওই তালিকায় প্রকাশিত হয়েছে বলে দাবি তাদের। পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হওয়ার কথা।তবে সেদিন কত লোকের নাম তালিকায় থাকবে তা নিয়েও স্পষ্ট জবাব নেই সিইও দফতরের কাছে। তবে বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে তাদের দাবি। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে প্রতিদিন সপ্লিমেন্টারি তালিকা প্রকাশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তবে আদালত জানিয়েছে, ২৭ মার্চের পর বিষয়টি বিবেচনা করা হবে।
নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম, ফলে তালিকায় ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন ভোটার। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত মোট বাদের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। খসড়া তালিকার ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন ভোটারের মধ্যে প্রায় ১ কোটি ৫২ লক্ষকে শুনানির জন্য চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন ‘নো-ম্যাপিং’ ভোটার, যারা ২০০২ সালের এসআইআরের সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি। বাকি প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে শুনানিতে ডাকা হয়। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয়।

Be the first to comment