রোজদিন ডেস্ক, কলকাতা:- ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি-র হানা। শুক্রবার সকালে তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে এক মদ সংক্রান্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন চৈতন্য।
সূত্রের খবর, ছত্তিশগড়ের ভিলাই শহরে চৈতন্য বাঘেলের যে বাড়িতে তিনি এবং তাঁর বাবা ভূপেশ বাঘেল একসঙ্গে থাকেন, সেই বাড়িতে আজ তল্লাশি চলে। পিএমএলএ বা মানি লন্ডারিং রোধ আইনের মতো কঠিন এক আইনের আওতায় এই তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, মামলায় নতুন কিছু তথ্য এবং সেই সংক্রান্ত প্রমাণও তাঁদের হাতে এসেছে।
শুক্রবার ইডি-র অভিযান চলার সময় ভূপেশ বাঘেল এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ বিধানসভার শেষ দিন। আর আজই ইডি এসে পৌঁছল আমার ভিলাইয়ের বাড়িতে।” তবে ইডি-র দাবি, এই তথাকথিত ‘মদের দুর্নীতি’ রাজ্য সরকারের রাজস্বে বিপুল ক্ষতি করেছে, এবং একটি লিকার সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে ২,১০০ কোটিরও বেশি টাকার কালো টাকা ঢুকেছে।

Be the first to comment