রোজদিন ডেস্ক, কলকাতা:– বাংলায় মোদীর সভার দিনই দিল্লি গেছেন বাংলা বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। জল্পনা মতোই বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে পৌঁছান তিনি। কিন্তু জানা যায়, বাড়ি ছিলেন না বিজেপি সভাপতি। বিকেলে দেখা হবে তাঁর সঙ্গে, বলে জানান দিলীপ ঘোষ।
আজ প্রধানমন্ত্রীর সভায় দিলীপের না থাকা নিয়ে এরমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। সাম্প্রতিক অতীতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতেই , এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত সাক্ষাৎটুকুই হল না।
গতকাল বৃহস্পতিবার জানা যায় দিলীপ ঘোষ থাকছেন না মোদীর সভায়। শুক্রবার সকালে তিনি দিল্লির উদ্দেশে উড়ে যান। তার আগে এয়ারপোর্টে দাঁড়িয়েই বলেন, তিনি মোদীর সভায় গিয়ে দলের অস্বস্তি বাড়াতে চান না। কর্মীরা চাইলেও তাঁর দল হয়তো চায় না যে , তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকুন। তাই তিনি দুর্গাপুরে থাকছেন না।

Be the first to comment