বিহারের মোতিহারির সভায়ও প্রধানমন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গের কথা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের কেন্দ্র দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, যেখানে প্রথমে সরকারি সভা এবং তারপর রাজ্য বিজেপির রাজনৈতিক সভা করবেন তিনি। তার আগে বিহারের মোতিহারির মঞ্চ থেকে ফের বাংলাকে ঘিরে একাধিক প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। জলপাইগুড়িকে ‘জয়পুর’ এবং বীরভূমকে ‘বেঙ্গালুরু’র আদলে গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

আজ বাংলায় প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি সরকারি, যেখানে তিনি উদ্বোধন করবেন ও শিলান্যাস করবেন একগুচ্ছ প্রকল্পের। বাঁকুড়া ও পুরুলিয়ায় গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস, দুর্গাপুর-হলদিয়া গ্যাস পাইপলাইনের একাংশের উদ্বোধন, পুরুলিয়া-কোটশিলা ডাবল রেললাইন এবং তোপসি ও পাণ্ডবেশ্বরে রোড ওভার ব্রিজের কাজের উদ্বোধন, সব মিলিয়ে প্রায় ৫৪০০ কোটি টাকার প্রকল্পে শিলমোহর পড়বে আজ।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই মোদীর এই সফর। তবে সফরের আগো সোশ্যাল মিডিয়ায় বাংলার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাই জলপাইগুড়ি, বীরভূমের নাম টেনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*