বিজেপির আমন্ত্রণ পত্র থেকে বাদ ‘রাম’? আছে ‘দুর্গা’, ‘কালী’ ; তবে কি বিধানসভা নির্বাচনের আগে এটি বিজেপির নতুন কোনো রাজনৈতিক কৌশল?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই সভাকে ঘিরে বঙ্গ বিজেপির সাজ’সাজ রব। তবে আমন্ত্রণ পত্রে চোখ রাখলে ভিন্ন একটি বিষয় চোখে পড়বে আপনার। তাহলো এই সভার আমন্ত্রণপত্রে কোথাও ‘রাম’ নামের উল্লেখ নেই।

আশ্চর্যজনকভাবে যে ভগবান রামের নামকে কেন্দ্র করেই এতদিন বাংলায় বিজেপির রাজনৈতিক কৌশল আবর্তিত হয়েছে, কার্যত এবার ঠিক উল্টো একটি বিষয় চোখে পড়ল। তাহলো এই আমন্ত্রণপত্রে এবার ভারত মাতার জয়ের পাশাপাশি লেখা ‘জয় দুর্গা, – ‘জয় কালি’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির নতুন এক রাজনৈতিক কৌশল। অর্থাৎ বাঙালী আবেগকেই কার্যত হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। কদিন আগেও বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও মা কালির ছবি দেখতে পাওয়া যায়। অর্থাৎ বিশ্লেষকরা এ থেকে স্পষ্ট জানাচ্ছেন যে বাঙালীদের প্রতি রাজনৈতিক আত্মীয়তা বাড়াতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি।

তার উপর আজকের সভার আমন্ত্রণপত্র সেই ইঙ্গিতকেই কার্যত বাস্তব রূপ দান করল। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে এক সংবাদমাধ্যমকে বলেন, ‘জয় মা দুর্গা, কালি নাম নিলেই এটা প্রমাণ হয়না যে বিজেপি বাঙালী প্রেমি। বরং উল্টোটা হয় বিজেপি যে বাঙালী বিদ্বেষী তা তাদের আচরণের বোঝা যায়।”

তিনি আরোও বলেন, ‘ সারা দেশ জুড়ে বাঙালীদের উপর চলছে অত্যাচার। কখনও দিল্লি, কখনও গুজরাট বাঙালী নিগ্রহ চলছে দেশের সর্বত্র।’ প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগেই ভিন রাজ্যে বাঙালী নিগ্রহের প্রতিবাদে কলকাতায় মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*