প্রধানমন্ত্রী আসার আগেই দুর্গাপুরে সভাস্থলে আগুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বাংলা সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
প্রধানমন্ত্রীর সভামঞ্চের কাছেই আগুন লেগে যায় বলে খবর। শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে খবর। অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যেই নিয়ন্ত্রণে আগুন।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা শুরুর আগে মঞ্চ থেকে ৫০ মিটার দূরে হঠাৎ আগুন লেগে যায়। দর্শক আসনের সামনেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলের সামনে বসে থাকা দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

মুহুর্তের মধ্যে মঞ্চের সামনে থাকা দমকলের কর্মীরা অগ্নিনির্বাপক ফোম দিয়ে আগুন নিভিয়ে দেয়। কেউ আহত হয়নি আগুনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*