অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরার বিরুদ্ধে উঠল বড়সড় অভিযোগ। সূত্রের খবর, তাঁকে সমন পাঠিয়েছে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত ছিলেন অভিনেতা।
ইডি সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরাকোন্ডা-সহ একাধিক নামজাদা তারকা এবং ইনফ্লুয়েন্সর। কর্নাটকের গেমিং ও বেটিং অ্যাপ ওই মামলাতেই সমন পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ১৬ সেপ্টেম্বর কর্নাটকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বেটিং অ্যাপগুলির মাধ্যমে অবৈধভাবে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। হাওয়ালা চক্রের মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও সন্দেহ করছে তদন্তকারীরা। পুজোর আগেই অঙ্কুশকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ওই অ্যাপ প্রচারের বিনিময়ে প্রাপ্ত অর্থ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে।

Be the first to comment