রোজদিন ডেস্ক : আজ দেশ জুড়ে খুশির ইদ পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী নেতা, উপরাষ্ট্রপতি প্রমুখ এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসী, বিশেষত মুসলিম ভাই ও বোনদের ইদ উল ফেতর উপলক্ষে শুভেচ্ছা জানান। বলেন, এই উৎসব সমাজের দুর্বল শ্রেণীর প্রতি স্বনিয়ন্ত্রণ, সেবা, ভ্রাতৃত্ববোধ ও সমর্মিতা জ্ঞাপন করে। এই উপলক্ষে তিনি সমাজ ও জাতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইদ উল ফেতর উপলক্ষে সবার সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও ভ্রাতৃত্ববোধের শুভেচ্ছা জানান।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ইদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের আনন্দ, সমৃদ্ধি, সুস্বাস্থ্যের বার্তা দিয়েছেন।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে আশা, সম্প্রীতি, সহমর্মিতা, সাফল্যের বার্তা দেন।
ইদ উল ফেতর উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন অঞ্চলে উৎসাহ, উদ্দীপনার সঙ্গে খুশির ইদ পালিত হয়।

Be the first to comment