রোজদিন ডেস্ক : রবিবার সকালে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটির সদস্যরা। শনিবার স্টেডিয়ামে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার কারণ অনুসন্ধান করছেন তাঁরা। কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়া, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। এদিন রবিবার সকাল থেকে তাঁরা তৎপর। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে যান যুবভারতীতে। এই ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গতকালই গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। তাঁকে আদালতে হাজির করানো হয়েছে রবিবারই। এদিন সকালে স্টেডিয়ামে আসেন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখছেন তাঁরা। মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন, সেই রাস্তা দিয়েই তাঁরা যুবভারতীতে ঢোকেন। দেখেন মাঠের ভিতরের পরিস্থিতি। কোথা দিয়ে বাকি লোকজন ঢুকল তার খোঁজ নেন। গোটা পর্বের ও ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করেছেন তাঁরা। বারোটার একটু পরেই স্টেডিয়ামে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও পরিস্থিতি দেখেন, ও কর্মীদের সঙ্গে কথা বলেন।

Be the first to comment