রোজদিন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের কলকাতা জেলা কমিটির নতুন সভাপতি হলেন কলকাতার পুরসভার কাউন্সিলর ও বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত। শনিবার লিগ্যাল সেলের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈঠকে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সি-সহ অন্য পদাধিকারীরা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে সাজানাে হবে লিগ্যাল সেলের কলকাতা জেলা কমিটিকে। এতদিন উত্তর ও দক্ষিণ কলকাতা এই দু’ভাগে বিভক্ত ছিল শহরে। কলকাতা জেলা কমিটির অধীনে থাকছে শিয়ালদহ আদালত, ব্যাঙ্কশাল আদালত ও কলকাতা হাইকোর্ট। আলিপুর আদালতকে কলকাতা থেকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

Be the first to comment