Ex Tmc M.P মমতাজ সংঘমিতা প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক: সাবেক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতার জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বাসভবনে তিনি প্রয়াত হন। বয়েস হয়েছিল আশি। বার্ধক্য জনিত অসুস্থতা ছাড়া কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি।
বিধানসভার প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ মনসুর হবিবুল্লার চিকিৎসক কন্যা মমতাজ সংঘমিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ হয়েছিলেন। প্রয়াত পিতা সিপিএমে র বিশিষ্ট নেতা হলেও তিনি সে পথে যান নি।
চিকিৎসার পাশে বিভিন্ন জনসেবা মূলক কাজের সঙ্গে দীর্ঘদিন তিনি জড়িত ছিলেন।
২০১৪ থেকে ২০১৯ সাল অবধি বর্ধমান – দুর্গাপুরের সাংসদ থাকাকালীন এলাকার বহু উন্নয়ন মূলক কাজ করেছিলেন তিনি।
তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।
শুক্রবার তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে বলে প্রয়াত মমতাজ সংঘমিতা র চিকিৎসক কন্যা শাবানা রোজ চৌধুরী জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*