Be Restrained: লোভ করবেন না, পুলিশ কে পরামর্শ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশকে আর ও সতর্ক, কর্মদক্ষ, লোভহীন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন তাঁদের সংযত হওয়ার পাঠ ও। তবে যে কোন দেশবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। আর জি করের মত ঘটনা র ক্ষেত্রে ও কার ও নির্দেশের প্রয়োজন নেই। এর জন্য তাঁরা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।এর জন্য তিনি ঢাল হয়ে থাকবেন বলে জানান৷
বৃহস্পতিবার লালবাজারে পুলিশের এক অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তর উচ্ছসিত প্রশংসা করে তিনি বলেন, এবার ওঁর তত্বাবধানে রাজ্যে প্রথম মৃত্যুহীন বিধানসভা নির্বাচন হয়েছে।
নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ করে তিনি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে এই অনুষ্ঠান হচ্ছে।
রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে মুরলি ধর শর্মার নেতৃত্বে ভাল কাজ হচ্ছে। ভবিষ্যতে আরও হবে বলে জানান।
রাজ্যে পুলিশ বাহিনী কে অনেক রকম অসুবিধার মধ্যে কাজ করতে হয়। সহমর্মিতার
সুরে এই কথা জানিয়ে তিনি আর ও কর্মী নিয়োগ, গাড়ি, আধুনিক সরঞ্জাম ইত্যাদির ব্যবস্থা করার আশ্বাস দেন। কর্তব্যে উল্লেখযোগ্য অবদানের জন্য দশ জন কে জীবন সুরক্ষা পদক দিয়ে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*