রোজদিন ডেস্ক: কর্মরত শিক্ষকদের নন টেট ইসু তে তামিলনাড়ু সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করলেন রাজ্যের একাধিক বিশিষ্ট শিক্ষক নেতা। অতি সম্প্রতি তামিলনাড়ু সরকার ২০১০ সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দিতে বিধান সভায় প্রস্তাব গ্রহণ করেছে। দুই বিশিষ্ট শিক্ষক নেতা তন্ময় ঘোষ ও কিংকর অধিকারী পৃথকভাবে এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তামিলনাড়ু সরকার পারলে পশ্চিমবঙ্গ সরকার তা পারবে না কেন?
তাঁরা রাজ্যের নব্বই হাজার নন টেট শিক্ষকদের দুশ্চিন্তা মুক্ত করতে উপযুক্ত পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী কে আর্জি জানান।
তন্ময় ঘোষ বলেন, রাজ্যে পালাবদলের নেপথ্যে শিক্ষকদের পরোক্ষ অবদান গুরুত্ব দিয়ে দেখা হোক। বিধান সভায় প্রস্তাব নিয়ে আর টি ই অ্যাক্ট ২০২৩ সংশোধনের প্রস্তাব পাঠাক রাজ্য, না হয় কেন্দ্র অধ্যাদেশ এনে দেশের নন টেট শিক্ষকদের সমস্যা সমাধান করুক।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষে এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ কে চিঠি দেওয়া হয়েছে বলে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন।
রাজ্যের শিক্ষকদের আর্জি, নন টেট শিক্ষকদের আবার নতুন ভাবে টেট দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক।

Be the first to comment