রোজদিন ডেস্ক: নেপালের নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে (Nepal Disaster) এখন অবধি মৃতের সংখ্যা ৩৮৯। নিখোঁজ ৯০০-র বেশি। উভয় ক্ষেত্রেই এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ও কলকাতা-সহ দেশের অন্য রাজ্যের নিখোঁজদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরিজনরা অধীর উৎকন্ঠার সঙ্গে তাঁদের খবর পাওয়ার অতন্দ্র অপেক্ষা করছেন।
নেপাল সেনা, পুলিশ প্রমুখ অক্লান্ত ভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ড্রোনের সাহায্যে দেখা যাচ্ছে, কাদার নীচে ডুবে আছে বিস্তীর্ণ এলাকা।
বহু মানুষ আপনজন, ঘরবাড়ি হারিয়েছেন। নতুন করে বন্যার আশঙ্কা ও অভিজ্ঞ মহল উড়িয়ে দেন নি।
নেপালের ভয়াবহ দুর্যোগের প্রেক্ষিতে সতর্ক আছে ভারতের বিহার, উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্যও।

Be the first to comment