- রাখিবন্ধন উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে তিনি লেখেন, ‘রাখিবন্ধন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক বিশ্বাসের বন্ধন যেন চিরকাল অটুট থাকে—এটাই আমার আন্তরিক প্রার্থনা।’
- রাজ্য পুলিশকে শুভেন্দুর কড়া বার্তা, “ঝাড়গ্রামে এক কন্সটেবল টাকা সহ ধরা পড়েছে। লোভ সম্বরণ করতে হবে। আগামী মাসের মধ্যে এসিবি-কে আরও স্ট্রং করে দেওয়া হবে। মনে রাখতে হবে রাষ্ট্রহিত, দেশপ্রেম। দেশবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে কারও কথা শোনার দরকার নেই। আর জি করের মত ঘটনা বা পকসো আইনের আওতায় কিছু হলে কারও জন্য অপেক্ষা করার দরকার নেই।”
- উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষাঙ্গন যদি পড়াশোনা ছাড়া বাকি সবকিছুর জন্য ব্যবহৃত হতে শুরু করে, তখন অভিভাবকরা কীভাবে ভাববেন যে ছেলেকে কোনও ভালো জায়গায় পাঠাব। আমি জেলার ছেলে। কলেজ পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এসেছিলাম।”
- নেপালের ভয়াবহ হড়পা বানের পরে থেকে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সরকারি ভাবে শুক্রবার সকাল ৮টা ২০ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জন, নিখোঁজ ৭৫০-এর বেশি।
- তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৩ টি মামলা রুজু করা হয়েছে।
- প্রাইভেট টিউশন দেওয়ার আড়ালে একের পর এক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বহরমপুরের একটি নামী সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃত শিক্ষকের নাম পীযূষ রুদ্র। তিনি সরকারি স্কুলের ভৌতবিজ্ঞানের প্যারা-টিচার।
- ঘুসুড়ির গিরিশ ঘোষ রোডে রাস্তার বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি টোটো। টোটোয় থাকা এক স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
- জলপাইগুড়ি পুরসভায় প্রশাসক বসানোর নির্দেশ দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সদর মহকুমা শাসক মইন আহমেদকে। আগামী সোমবার তিনি পুরসভার দায়িত্ব গ্রহণ করবেন।
- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও ভিজতে চলেছে বাংলা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- ১৩ বছরের এক কিশোরীকে গণ-ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন নাবালক এবং ১৮ বছরের এক যুবক রয়েছে। বুধবার গাজিয়াবাদে ঘটনাটি ঘটে। এ প্রসঙ্গে জানিয়ে পুলিশ সংযোজন করেছে, অপহরণ ও গণ-ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

Be the first to comment