Sundarban Mangroves, রাখি পরিয়ে বাঁচানোর বার্তা পড়ুয়াদের

Spread the love

রোজদিন ডেস্ক : 
উন্নয়নের দাপটে বিপদ বাড়ছে সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকার বনাঞ্চলে (Sundarban Mangroves)। ধ্বংস হচ্ছে সুন্দরবন রক্ষাকারী ম্যানগ্রোভ। এই অনন্য সম্পদ রক্ষার জন্য আজ রাখি বন্ধনের দিন সুন্দর বনের ম্যানগ্রোভ সহ গাছেদের রাখি পরিয়ে পরিবেশ রক্ষার সুবার্তা দিলেন পড়ুয়া-সহ স্থানীয় মানুষ জন। এলাকার পরিবেশ, বন্যপ্রাণী, বনজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার বার্তা দিলেন তাঁরা।
গাছে রাখি বাঁধার পাশে পশু পাখি, প্রাণীদের ছবিতে ও রাখি পরালেন তাঁরা।
সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের মামুদপুরের এই অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন স্থানীয় বহু মানুষ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*