রোজদিন ডেস্ক
সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রীট কার্যালয়ে বিলবোর্ড খোলা নিয়ে সংঘাতে কড়া ব্যবস্থা নিলো পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের মারধর করার অভিযোগে তের জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর দায়ের করা হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ও। এই তালিকায় ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চ্যাটার্জি সহ একাধিক মমতাপন্থী নেতাদের নাম ও আছে। যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে।
এমন কি ক্যামাক স্ট্রীটে যাওয়া মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ও করেছে পুলিশ।
অন্যদিকে তৃণমূলের পক্ষেও এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আদালতে নালিশ জানানো হচ্ছে।
শাসক ও বিরোধী, দুই ফুলের বিরোধে তপ্ত রাজনৈতিক আবহ।

Be the first to comment