ডায়মন্ড হারবার থানা লাগোয়া এলাকায় বিস্ফোরণ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আচমকা ডায়মন্ড হারবার থানা লাগোয়া এলাকায় বিস্ফোরণ। বুধবার রাতে এই অঘটন ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে চতুর্দিক। যদিও তাতে হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক, কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলি ডায়মন্ড হারবার থানার পিছনের একটি পুকুরের পাশে রাখা হয়েছিল। বুধবার রাতে তাতেই বিস্ফোরণ হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একে তো বৃষ্টি, তার উপর আশেপাশে কেউ না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বিস্ফোরণ নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে রেট করে ২০-২৫ কেজি গান পাউডার সংগ্রহ করে থানার পিছনে একটি পুকুরে পারে রাখা ছিল। এদিন রাতে সেখানে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে থানার লোকজন ও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু গান পাউডার ছিল যার জন্য কিছু আলোর রশ্মি প্রচুর ধোঁয়া দেখা গিয়েছে। কারওর কোন ক্ষতি হয়নি বা কোন বাড়িঘর আশেপাশে কোন ক্ষতি হয়নি।ডায়মন্ড হারবার পুলিশ জানিয়েছে, আটক করা বাজিতে আগুন লেগেই এই ঘটনা ঘটে, এর পিছনে অন্য কোনও কারণ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*