রোজদিন ডেস্ক :
হাওড়ার মৌরীগ্রাম স্টেশনের গতকাল গভীর রাতে বিধ্বংসী আগুন লেগে আতঙ্ক ছড়ায়। দমকল দেরিতে গেছে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষ।
সূত্রের খবর, গভীর রাতে আচমকা স্টেশনের পাশের একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে বিধ্বংসী রূপ নেয়। লেলিহান আগুন দেখে এলাকার বহু বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে আসেন।
দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ১০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে কেউ হতাহত হননি।
কি করে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment