ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলভির দাবি, গণতন্ত্র এবার নাগালের মধ্যে

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানে এবার গণতন্ত্র নাগালের মধ্যে বলে জানালেন নির্বাসিত নেতা রেজা পাহলভি। বর্তমান পরিস্থিতি তাঁদের সুযোগ দেবে বলে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। ধর্মীয় শাসন শেষে দেশ গণতন্ত্রের দিকে যাবে বলে তাঁর আশা।
১৯৭৯ সালে ১৭ বছর বয়েসে দেশ ছেড়ে চলে যাওয়া পাহলভি নিজেকে ভবিষ্যতের শাসক হিসাবে দেখছেন না, ইরানের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এক পরিবর্তনের দ্রষ্টা হতে চান তিনি। এই বিষয়ে ইরানের মানুষই সিদ্ধান্ত নেবেন বলে জানান।
অর্থনীতিবিদ, আইনজ্ঞ, নীতি পরামর্শবিদদের দিয়ে ইরানের সমৃদ্ধির কর্মসূচি গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন। এই সব নিয়ে তিনি একটি সংস্থা ও গঠন করেছেন৷ ইরানে গণতন্ত্র ফিরুক, এর ওপরই সব থেকে বেশি জোর দিচ্ছেন দীর্ঘদিন ধরে নির্বাসিত এই নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*