রোজদিন ডেস্ক : আজ কাকভোরে উত্তর ২৪ পরগণার গোবরডাঙা স্টেশনের কাছে বিধ্বংসী আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে। সেখানে একাধিক গ্যাস সিলিন্ডার থাকায় তা ফাটতে শুরু করলে বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক দেখা দেয়। স্টেশনে উপস্থিত মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। ঘিঞ্জি এলাকায় পরপর বেশ কিছু দোকানেও আগুন ছড়ায়। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছে। সাত সকালের এই আগুনের ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। কি করে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। দমকল, পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Be the first to comment