রোজদিন ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে নিহত, ক্ষতিগ্রস্তদ্রর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ভয়ংকর ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় ইতিমধ্যে ১২৩ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ ১৩০ জন। একটানা বৃষ্টি, ভূমিধসের কবলে পড়ে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ সব থেকে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলের বেশির ভাগ মানুষ ভূমিধসের ফলে জীবন্ত মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। আকাশ ও জলপথে সমানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ওখানে বৃষ্টিও অব্যাহত। ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে রীতিমত লড়াই করছেন উদ্ধারকারীরা।
অন্যদিকে থাইল্যান্ডের বন্যা পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। ওই দেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬২, জন৷ গত কয়েকদিনের প্রবল বৃষ্টিজনিত দুর্যোগে ওই দেশে ক্ষতিগ্রস্তর সংখ্যা ৩৫ লক্ষর বেশি।
থাইল্যান্ড ছাড়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ইত্যাদি দেশও। যা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন দেশ।

Be the first to comment