নজরে বিহার নির্বাচন, চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবে কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন আগামী ৩০ অক্টোবর এই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ-সহ অন্যান্য শুল্ক দফতর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেবে। ভোটের সময় প্রতিবেশী রাজ্য থেকে টাকা, মদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ যাতে বিহারে প্রবেশ করতে না পারে তা রুখতে এই বৈঠক, বলেই জানা গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই চার রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোট চলাকালীন বহিরাগতদের অনুপ্রবেশ, টাকা, মদ ও আগ্নেয়াস্ত্র পাচার রুখতেই বিশেষ নজরদারি চালানো হবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হবে টহলদারি, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা। সূত্রের খবর, কমিশন ইতিমধ্যেই সব রাজ্যকেই ভোটের আগে আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*