- কেন্দ্রীয়ই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নির্বাচন কমিশন যদি SIR করে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেয়, তাহলে ওনাদের পেটে ব্যথা হচ্ছে কেন? কী অসুবিধা? কারণ ওনারা অনুপ্রবেশ হতে দিয়ে ভোটব্যাঙ্ক তৈরি করেছেন যার ওপর ভিত্তি করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চান। আমি তো বাংলার ভোটারদেরও বলতে চাই, যদি বাংলায় অনুপ্রবেশ আটকাতে হয়, তাহলে এবার দিদির সরকার পাল্টে দিন, আমরা অনুপ্রবেশ রুখে দেব।’
- পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনও একটা দলের মিটিংয়ে কিছু নির্দেশ দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওঁরা বাদ দেবার কে? আজকে ওঁরা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন।
- SSC নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নামে চার্জশিট পেশ করল ED। SSC নবম দশম, একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের ২ মাসের মাথায় চার্জশিট পেশ করল ED।
- বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। আজ কলকাতাতে বিশেষ সতর্কতা জারি হয়নি। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
- সুখিয়া পোখরির কাছে বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ। পাথরের আঘাতে ভাঙল গাড়ির উইন্ড স্ক্রিন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, সুখিয়া পোখরির কাছে মাসধুরায়।
- ভাল ফলের জন্য একসঙ্গে হতে হবে, অনুব্রত-কাজলের সামনে বললেন সাংসদ শতাব্দী রায়।
- বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের আয়োজিত বিজয়া সম্মিলনীতে ডাক না পাওয়ার অভিযোগ তুললেন দলেরই একাধিক নেতা।
- রাজস্থানে জিমের মালিককে খুন করার পর কলকাতায় গা ঢাকা দিয়েছিল ৩ দুষ্কৃতী। পুলিশ তাদের গ্রেফতার করে বলে খবর পুলিশ সূত্রে।
- তমলুকে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। বাড়ি থেকে কাজে বেরনোর সময় কোনও অসুস্থতা ছিল না বলে দাবি করছে মৃতার পরিবার। শালিনী দাসের হাতে করা চ্যানেল থেকে তাঁর মৃত্যুর পর তড়িঘড়ি ময়নাতদন্ত, গোটা ঘটনায় রহস্য দেখছেন তাঁর বাবা।
- মিটিং-মিছিলে থাকিনি বলে মনে হয়েছে আমি রাজনীতিতে ছিলাম না: শোভন। শোভনবাবু এলে দল আমাকে তাড়াবে, এমনটা নয়: রত্না

Be the first to comment